শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি লিগে গতকাল আল নাসরের হয়ে ৪ গোল করে পাঁচশ ছাড়ান এ তারকা ফুটবলার। গতকাল আল নাসর ৪-০ গোলে পরাজিত করেছে আল ওয়াহেদকে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচ দিয়ে পাঁশ গোলের মাইলফলক অতিক্রম করেছেন সিআর সেভেন।

দীর্ঘ দিন যাবত বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী সুপার স্টারের গোল সংখ্যা একণ ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনাল্ডো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ টি লিগ গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি অঁর খেতাব বিজয়ী রোনাল্ডো।

ক্যারিয়ারের পঞ্চম ক্লাব হিসেবে বর্তমানে আল নাসরে খেলছেন রোনাল্ডো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।

গতকাল ম্যাচের ২১ মিনিটে বাঁ পায়ের জেড়ালো শটে লক্ষ্যভেদের মাধ্যমে পাঁচশ গোলের মাইলফক স্পর্শ করেন রোনাল্ডো। বিরতিতে যাবার আগে ডান পায়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে ব্যাবধান ২-০ গোল করেন তিনি। বিরতি থেকে ফেরার আট মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পুর্ন করেন রোনাল্ডো। ম্যাচের বয়স ঘন্টার কাটা পেরুনোর পরপর চতুর্থ গোলটি করেন পর্তুগাল সুপার স্টার।

সর্বশেষ পাওয়া সংবাদ