শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস

খেলাধূলা ডেস্ক : ব্যাটিং ও বোলিংয়ে নিখুঁত পারফরম্যান্স করলো এমআই এমিরেটস। দুবাই ক্যাপিটালসের দেওয়া ১৫২ রানের টার্গেট ১০০ বলেই ছুঁলো তারা। ৮ উইকেটের সহজ জয়ে দলটি গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো।

দুই ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরানের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারে ম্যাচ জিতে নেয় দুবাই। ২ উইকেটে তারা করে ১৫২ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা দুজন। ৪৫ বলে ফ্লেচার অপরাজিত ছিলেন ৬৮ রানে। পুরান ছিলেন আগ্রাসী, ৩৬ বলে ৩ চার ও ৫টা ছয়ে ৬৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও তিনি।

আগে ব্যাট করতে নেমে দুবাই ৫ উইকেটে ১৫১ রান করে। জর্জ মুনসি ফিফটি করলেও তা ছিল ধীরগতির। ৪৩ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩৮ ও রভম্যান পাওয়েল ৩০ রান করেন।

ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নিয়ে দুবাইয়ের লাগাম টেনে ধরেন। এসএ২০ শেষে এমিরেটসে যোগ দেওয়া রশিদ খান আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ২ উইকেট নেন ।

শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে গালফ ও এমিরেটস। বিজয়ী দল আগামী রোববার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ফাইনালে খেলবে।

সর্বশেষ পাওয়া সংবাদ