শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

প্লে অফে দুর্দান্ত ক্রিকেট খেলতে মুখিয়ে দুবাই

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) প্লে অফ নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজি। যদিও তাদের পথচলাটা এত সুবিধার ছিল না। ১০ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছে তারা। তবে প্লে অফে দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে দলটি।

‘আমরা লিগ পর্বের দুই ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে দুই ম্যাচে ভালো খেলেছি। আমরা তাদের বিপক্ষে আবার খেলবো। কিন্তু এবারের দেখাটা অন্যরকম বাঁচা-মরার লড়াই। আমরা দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে’-প্লে অফ ম্যাচের আগে এভাবেই বলছেন দুবাইয়ের অধিনায়ক ইউসুফ পাঠান।

আগামীকাল রাতে শারজাহ স্টেডিয়ামে এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হবে দুবাই-এমিরেটস। যে জিতবে তার সামনে সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। হারলেই বাদ।

পাঠান আরও বলেন, ‘আমারদের ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। এমিরেটসের বিপক্ষে ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর শানাকা-রাজার ১২২ রানের জুটিতে দল ঘুরে দাঁড়িয়েছে। এটা দলের প্রত্যেক খেলোয়াড়কে আত্মবিশ্বাস জুগিয়েছে। প্রত্যেককে প্রত্যেকের দক্ষতা-যোগ্যতাকে বিশ্বাস করতে হবে, দলের ক্ষমতাকে বিশ্বাস করতে হবে।’

‘আইএলটি-২০ তে খেলার অভিজ্ঞতা নিয়ে পাঠান বলেন, অনেক দারুণ দারুণ খেলোয়াড় টুর্নামেন্টে খেলছে। আরব আমিরাতের অনেক খেলোয়াড় টুর্নামেন্টে খেলছে। এটি আমিরাতের খেলোয়াড়দের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম’-আরও যোগ করেন পাঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ