শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ডেবিড ভিসার ফাইফারে ছিটকে গেল শারজাহ

স্পোর্টস ডেস্ক: ডেবিড ভিসার ফাইফারে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) থেকে ছিটকে গেছে শারজাহ ওয়ারিয়র্স। গালফ জায়ান্টসের বিপক্ষে জিততে পারলে প্লে অফে ওঠার সুযোগ ছিল শারজাহর সামনে, কিন্তু ভিসা তা হতে দেননি।

টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয় শারজাহ। ভিসা ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৫ উইকেট। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

সর্বোচ্চ ৩২ রান করেন টম কোহলার। ১৯ বলে এই রান করেন তিনি। এ ছাড়া মোহাম্মদ নবী ২১, মার্কাস স্টয়নিস ১৭ ও নূর আহমেদ ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

রান তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গালফ। আফজাল খান ১৪ ও জেরার্ড এরাসমান ১০ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৩৫ রান করেন গ্র্যান্ডহোম।

১০ ম্যাচে ৭ জয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে গালফ। অন্যদিকে মাত্র ৩ জয় পেয়ে আইএলটির প্রথম আসর সুবিধা করতে পারেনি শারজাহ।

আরও পড়ুন:

বাংলাদেশকে সালাম দিয়ে অভিবাদন জানালেন রোনালদো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ

খোঁজ মিলেছে ঘানার সেই ফুটবলারের

সর্বশেষ পাওয়া সংবাদ