শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এমিরেটসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দুবাই

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে লিগ পর্বের শেষ ম্যাচে এমআই এমিরেটসকে হারালো দুবাই ক্যাপিটালস। চার নম্বরে থেকে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা, এখন গালফ জায়ান্টসের কাছে শারজা ওয়ারিয়ার্সের হারের অপেক্ষা।

দাসুন শানাকা ও সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি এবং শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটিতে দুবাই জিতেছে ৭ উইকেটে। ১৬৭ রানের লক্ষ্যে নেমে সপ্তম ওভারে রান তাড়ায় বড় ধাক্কা খেয়েছিল তারা। জহির খান ফেরান জর্জ মুনসি (১৪) ও রভম্যান পাওয়েলকে (০)। ওই ওভারে তৃতীয় উইকেট পেতে পারতেন এমিরেটসের এই বোলার। স্লিপে রাজার ক্যাচ ফসকে যায় এবং একটি এলবিডব্লিউ রিভিউ নেয়নি দল।

তারপর স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেছেন দুজন। তাদের অপরাজিত ১২২ রানের জুটিতে ১৯তম ওভারের প্রথম বলে জয় নিশ্চিত করে দুবাই। শানাকা ৩৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। রাজা সমান বল খেলে চারটি করে চার ও ছয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেটে ১৬৬ রান করে দুবাই।

আগে ব্যাট করতে নেমে শুরু ও শেষের ওভারে জোড়া আঘাতের শিকার হয় এমিরেটস। জেক বল ইনিংসের দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার ও বাস ডি লিডকে ফেরান। শেষের ওভারে জর্ডান থম্পসনকে নিজের তৃতীয় শিকার বানান বল। শেষ বলে ক্রেইগ ওভারটন রান আউটের শিকার।

এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ৩১ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও ড্যান মুসলি। ৭ উইকেটে ১৬৪ রান করে দলটি।

হেরেও ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটি পাকা করেছে এমিরেটস। ৯ পয়েন্ট নিয়ে চারে দুবাই। শারজা শেষ ম্যাচ খেলবে ৭ পয়েন্ট নিয়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ