শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

কপালে তিলক নিতে অস্বীকার, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে সিরাজ-উমরান

স্পোর্টস ডেস্ক: একটি পুরনো ভিডিয়ো নিয়ে তীব্র কটাক্ষের শিকার হলেন মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক। গত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলার সময় একটি পাঁচতারা হোটেলে পা রাখার সময় এই ভিডিয়ো তোলা হয়েছিল। কিন্তু কেন সোশ্যাল মিডিয়াতে সমালোচিত হচ্ছেন টিম ইন্ডিয়ার দুই তরুণ জোরে বোলার?

এমন কী করলেন তাঁরা, যাতে তাঁদের ক্ষোভের মুখে পড়তে হল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ পারস মাম্বরের সঙ্গে দলের একাধিক ক্রিকেটারকে হোটেলে ঢুকতে দেখা যায়। দেশের প্রতিটি পাচতারা হোটেলেই অতিথিদের কপালে তিলক দেওয়ার রীতি চালু আছে। সেটা মেনে হোটেল কর্মীরা সবার কপালে তিলক লাগাচ্ছেন। যদিও কপালে তিলক নিতে অস্বীকার করেন সিরাজ ও উমরান। এর ফলেই শুরু হল বিতর্ক।

সাধারণত হিন্দু ধর্মের রীতিতেই এভাবে কপালে টিকা দিয়ে স্বাগত জানানো হয়ে থাকে। তাই নেটিজেনদের একাংশের দাবি, দেশ নয়, নিজেদের ধর্মকে এগিয়ে রাখতেই তিলক নিতে রাজি হননি সিরাজ ও উমরান!

অনেকের আবার প্রশ্ন তুলেছেন, কপালে তিলক নিলে কি সমস্যা হয়ে যেত দুই জোরে বোলারের! তবে এমন বিতর্কের মাঝে যদিও অনেক নেটিজেনই পাশে দাঁড়িয়েছেন সিরাজ ও উমরান। তাঁদের দাবি, এটা সম্পূর্ণ কোনও ব্যক্তির ব্যক্তিগত পছন্দ। এখানে ধর্মের রং যোগ করার কোনও মানেই হয় না। তাছাড়া শুধু সিরাজ ও উমরানই নন, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও আর এক সাপোর্ট স্টাফকেও তিলক নিতে দেখা যায়নি। ফলে সিরাজ ও উমরানকে কাঠগড়ায় দাঁড় করানো অর্থহীন।

তবে এমন ঘটনা আগেও অনেকবার সামনে এসেছে। মোহাম্মদ শামি তাঁর প্রিয়জনদের দীপাবলির শুভেচ্ছা জানালেই, তাঁকে বারবার ট্রল করা হয়েছে। এর আগে পারভেজ রসুলকেও ট্রল করা হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে কটাক্ষের শিকার হয়েছিলেন।

এই অফ স্পিনারের বিরুদ্ধে অভিযোগ ছিল, খেলার আগে জাতীয় সংগীত চলার সময় কাশ্মীরের এই ক্রিকেটার নাকি চুইংগাম চিবোচ্ছিলেন! এবার সিরাজ ও উমরান প্রথমবার এমন ইস্যু নিয়ে কটাক্ষের শিকার হলেন। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ম্যানইউতে স্মরণীয় সময় কাটানোর সুযোগ দিচ্ছে ম্যারিওট বনভয়

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ

বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব

সর্বশেষ পাওয়া সংবাদ