শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেই ওমরাহ করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৌদি রওয়ানা হন তিনি।

সাকিবের সৌদি আরবের যাওয়ার খবর জানিয়েছেন দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।

জানা গেছে, রাউন্ড রবিন লিগের প্রায় শেষ পর্যায়ে এখন বিপিএল। কোনো কোনো দলের ২টি, ৩টি করে ম্যাচ বাকি। ঢাকার বাকি আর মাত্র ১ ম্যাচ।

বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও শেষ চারে কোন চারটি দল খেলবে, তা আগেই নির্ধারণ হয়ে গেছে। বিদায় নেবে কোন তিনটি দল, সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর প্রথম ও দ্বিতীয় হয় কোন দুটি দল, সেটাই দেখার বিষয়।

এবারের বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফীর সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। তবে শেষ চার নিশ্চিত করলেও, এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে অবস্থান করবে। কারণ, পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে। আর এর মধ্যেই চলে গেলেন সাকিব।

তবে কাউকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এবারের বিপিএলেও রয়েছেন দারুণ ফর্মে। এখন পর্যন্ত ব্যাট হাতে ৩৪৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

অবশেষে সৌদিতে গোলের দেখা পেলেন রোনাল্ডো

শহিদ আফ্রিদির মেয়ের জামাই হলেন শাহিন আফ্রিদি

সর্বশেষ পাওয়া সংবাদ