শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

এমবাপ্পের সঙ্গে আমার কোন সমস্যা নেই : মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবল সুপারস্টার আর্জেন্টিনাইন লিওনেল মেসি বলেছেন, পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার কোন সমস্যা নেই। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ওলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

আর্জেন্টাইন জনপ্রিয় পত্রিকাটিকে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির প্রতি প্রশ্ন ছিল ২০২৬ সালের বিশ্বকাপে তার অংশগ্রহনের সম্ভাবনা আছে কিনা। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা পিএসজি সতীর্থ এমবাপ্পের সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি জিজ্ঞেস করা হয়। জবাবে মেসি বলেন. এমবাপ্পের সঙ্গে খেলা শেষে আমার কথা হয়েছে। সেটি উৎসবের পরই শেষ হয়ে গেছে।

তিনি বলেন, হ্যাঁ আমরা ম্যাচ ও বিশ্বকাপ পরবর্তী উৎসব নিয়ে কথা বলেছিলাম। আর্জেন্টিনায় জনগণ কি করেছে, আমি কখন ছুটি কাটিয়েছি।’

মেসি বলেন, এর বেশী আর কিছুই হয়নি। আমার সঙ্গে তার সবকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে। বিশ^কাপে হারের অভিজ্ঞতাও বর্ননা করেন মেসি। বলেন,‘ আমি মুদ্রার অপর পিঠ ও দেখেছি। ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম। তবে ম্যাচের পর কি ঘটেছে সেটি আমি শুনতে চাইনি। বাস্তবতা হচ্ছে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে আমার কোন সমস্যা হয়নি।’

পরবর্তী বিশ^কাপে অংশগ্রহন প্রসঙ্গে মেসি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, খেলাটা আমি উপভোগ করি, যদি শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ