শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস

স্পোর্টস ডেস্ক: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার শেষ বলের রোমাঞ্চকর জয় পেলো গালফ জায়ান্টস। এমআই এমিরেটসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করলো তারা।

এমিরেটস ১৩৯ রানে অলআউট হয়, শেষ ৮ উইকেট তারা হারায় মাত্র ৫১ রানে। গালফ সহজ জয়ের পথে ছিল। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দ হারায়। শেষ দুই ওভারে লাগতো ১৮ রান। ১৯তম ওভারে ডোয়াইন ব্রাভোর ছয় বলে গালফ ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

শেষ ওভারে জর্ডান থম্পসনের চমৎকার বোলিংয়ে কোণঠাসা ছিল গালফ। শেষ বলে দরকার ছিল ৩ রান, শিমরন হেটমায়ার ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে দলকে জেতান। ৫ উইকেটে ১৪৩ রান করে তারা।

টপ অর্ডারে টম ব্যান্টন সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া জেমস ভিন্স (২৬), ক্রিস লিন (২৮) ও গেরহার্ড এরাসমাস (২০) অবদান রাখেন। হেটমায়ার ১৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরান এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ২৯ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে।

গালফের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট পান ডমিনিক ড্রেকস, ডেভিড উইজ ও রেহান আহমেদ।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গালফ। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে ডেজার্ট। ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস।

আরও পড়ুন:

টি-২০ সিরিজেও ভারতের কাছে লজ্জার হার নিউজিল্যান্ডের

বাংলাদেশ সফরে দল নির্বাচন নিয়ে বিপাকে ইংল্যান্ড

সর্বশেষ পাওয়া সংবাদ