সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
খেলাধুলা

মাশরাফির সিলেটে ইরফান ও নাইব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে খেলতে সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব।

ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি।
ইরফান-নাইবের একসাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, ‘পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’

ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট।

লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও ২টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।

আরও পড়ুন:

রেকর্ড মূল্যে চেলসিতে আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ

ফের টাইগারদের কোচ হাথুরুসিংহে

আবার ইউরোপে ফিরবেন রোনাল্ডো!

▐ সর্বশেষ পাওয়া সংবাদ