বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম
চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিংয়ের মধ্যে সমঝোতা স্বারক যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক ১ ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ মাদক-ধর্ষকের পক্ষে তদবির করলে নিজ দলের নেতাদেরও হাজতে পাঠানো হবে : আইনমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত জনগণের টাকা আর পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: প্রধানমন্ত্রী ৩ ব্রোকারেজ হাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
advertisement
খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোল

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ফেবারিট ফ্রান্স। এই জয়ের মাধ্যমে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে 'গ্রুপ-আই' এর শীর্ষস্থানের লড়াইয়ে এগিয়ে গেল দিদিয়ের দেশ্যমের শিষ্যরা। ম্যাচের বাকি গোলটি করেছেন বদলি হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা। আর এই জোড়া গোলের পর বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ালো ১৪-তে।

ম্যাচের প্রথমার্ধে নিজেদের চেনা ছন্দ খুঁজে পায়নি ফ্রান্স। উল্টো অভিজ্ঞ সাদিও মানের নেতৃত্বে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে সেনেগাল। প্রথমার্ধে ফরাসিদের চেয়ে আফ্রিকার দলটিই বেশি সুযোগ তৈরি করেছিল। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় ফ্রান্স। এরপর ইনজুরি টাইমে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেন ইসমাইলা সার। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ দিদিয়ের দেশ্যম কৌশল বদলে মাইকেল ওলিসেকে রাইট-উইংয়ে সরিয়ে নেন, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। ৬৬ মিনিটে ওলিসের চমৎকার এক পাস থেকেই ডেডলক ভাঙেন এমবাপ্পে।

ম্যাচের শেষভাগে পিএসজি তারকা বারকোলা বদলি বেঞ্চ থেকে মাঠে নেমে ব্যবধান দ্বিগুন করেন। আদ্রিয়েন রাবিওতের দুর্দান্ত এক পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৫ মিনিটে) বারকোলার ক্লাব সতীর্থ ইব্রাহিম এমবায়ে সেনেগালের হয়ে একটি সান্ত্বনাচক গোল করে ব্যবধান ৩-১ করেন। তবে এর পরের মিনিটেই দূরপাল্লার এক দুর্দান্ত শটে সেনেগালের জালে বল পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

জাতীয় দলের জার্সিতে এটি এমবাপ্পের ৫৮তম গোল। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে (১৪ গোল) স্পর্শ করলেন তিনি। বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল আছে মাত্র তিনজনের—ব্রাজিলিয়ান রোনালদো (১৫ গোল), মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল) ও লিওনেল মেসি (১৬ গোল)।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, "আমি দেশের জন্য ইতিহাস রচনা করতে মাঠে নামি। দলের ফাইনাল খেলা নিশ্চিত করাই আমার লক্ষ্য এবং অবশ্যই এবার বিশ্বকাপ জিততে চাই। এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আমাদের নিয়ে প্রত্যাশার চাপ অনেক বেশি, তবে স্বাভাবিক খেলাটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।"

২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল (লায়ন্স অব তেরাঙ্গা)। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন:

"এই জয়টি বড় স্বস্তির। শুরুতে আমরা কিছুটা বিচলিত ছিলাম এবং ছন্দ পাচ্ছিলাম না। তবে একটি শক্তিশালী দলের বিপক্ষে ছেলেরা দ্রুতই খেলায় ফিরেছে।"

সর্বশেষ পাওয়া সংবাদ