বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড” হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ভারতের ভয়ঙ্কর আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ 'পুশ ইন' সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান বাজেট ২০২৬-২৭: - ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষণা বৃহস্পতিবার ৬ শিশুর মৃত্যু : - আদ্-দ্বীনের জবাবে সরকার সন্তুষ্ট নয়, শিগগিরই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী কমলো হার্টের রিংয়ের দাম শান্তিরক্ষায় মিশনগুলোকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে হবে: প্রধানমন্ত্রী নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

২১ বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে জয় বাংলাদেশের

ব্যাটার ও বোলারদের যৌথ দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা। এর আগে সর্বশেষ ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর ওয়ানডেতে অজি বধের এই নজির গড়ল লাল-সবুজ প্রতিনিধিরা।

মঙ্গলবার (৯ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১০ রানেই ওপেনার সাইফ হাসানকে (৫) হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ৯৬ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তানজিদ। ৫৪ রান করে নাথান এলিসের দ্বিতীয় শিকার হন তিনি।

তানজিদ ফেরার পর লিটন দাস (৭) সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন শান্ত। তবে ইনিংসটি বড় করতে পারেননি তিনি; ৮৬ বলে ৬৭ রান করে ম্যাট রেনশর বলে আউট হন শান্ত।

দলীয় ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ কিছুটা চাপে, তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাড়ে তিন বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৯০ বলে ৭৫ রানের জুটি গড়েন তারা। হৃদয় ৩১ রানে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে ৪৯ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মোসাদ্দেক। ইনিংসের শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৩) ও তানভীর ইসলাম (৫) দ্রুত ফিরলে ২৩৯ রানে ৭ উইকেট হারায় দল। তবে অষ্টম উইকেটে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে মাত্র ৩৩ বলে ৪৫ রানের ঝড়ো ও অবিচ্ছিন্ন জুটি গড়েন মোসাদ্দেক। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ। মোসাদ্দেক ৭০ বলে ৩টি ছক্কা ও ৭টি চারে ৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে এলিস ৩টি এবং লিয়াম স্কট ও রেনশ ২টি করে উইকেট নেন।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। পেসার তাসকিন আহমেদের গতিতে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারেই মার্নাস লাবুশেনকে (১) সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। দ্রুত ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অজিদের ত্রাণকর্তা হয়ে আসেন কুপার কনোলি ও অধিনায়ক জশ ইংলিশ। তবে ৪৯ রানের এই জুটি ভাঙেন পেসার নাহিদ রানা; ইংলিশকে আউট করেন ১৯ রানে।

চতুর্থ উইকেটে কনোলি ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৪০ রান যোগ করলেও মোসাদ্দেকের ঘূর্ণিতে ৩৫ রান করা কনোলি বোল্ড হলে আবার ধস নামে অস্ট্রেলিয়া শিবিরে। নাহিদ রানার আগুনে বোলিং ও মোসাদ্দেকের দারুণ স্পিনে মাত্র ১৫৬ রানেই ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

শেষ উইকেটে ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা ৩৪ বলে ৩৫ রানের প্রতিরোধ গড়লে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ৪২.২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ৯ উইকেটে ১৯১ রান, তখন খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আর খেলা সম্ভব না হওয়ায় বৃষ্টি আইনে ৮৬ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে অপরাজিত ৮৬ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মোসাদ্দেক হোসেন।

আগামী ১১ জুন একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এক নজরে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে

ঐতিহাসিক জয়: ২০০৫ সালের কার্ডিফ জয়ের পর দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংস: ৫০ ওভারে ২৮৪/৮ (মোসাদ্দেক ৮৬*, শান্ত ৬৭, তানজিদ ৫৪; নাথান এলিস ৩/৫৩)।

অস্ট্রেলিয়ার ইনিংস: ৪২.২ ওভারে ১৯১/৯ (কনোলি ৩৫; নাহিদ রানা ও মোসাদ্দেক ২টি করে উইকেট)।

ম্যাচের ফলাফল: বৃষ্টি আইনে (DLS) বাংলাদেশ ৮৬ রানে জয়ী।

ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন সৈকত (৮৬* রান ও ২ উইকেট)।

 
 
 
 

সর্বশেষ পাওয়া সংবাদ