মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Mutual Trust Bank PLC আইসিএবি’র উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত ‘পুশইন’ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে, বিজিবি শক্ত অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামী ২০ জুলাই : শিক্ষামন্ত্রী আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: - নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সিরাজগঞ্জ যমুনা সেতু এলাকায় ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১ সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৯
advertisement
খেলাধুলা

বিটিভিতে সরাসরি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ

৭২ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনছে সরকার

ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফিফা থেকে সরাসরি এই ‘অল মিডিয়া’ (সর্বমাধ্যম) সম্প্রচারস্বত্ব ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (৭ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’র কাছ থেকে এই স্বত্ব ক্রয়ের প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, এই অল মিডিয়া রাইটস অর্জনে মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

এই স্বত্ব অর্জনের ফলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি তাদের টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল ও সর্বজনীন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের সব ম্যাচ পূর্ণাঙ্গভাবে সরাসরি সম্প্রচার এবং বিশ্বকাপ কেন্দ্রিক বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার করতে পারবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিকসহ সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এটি অনুমোদনের চূড়ান্ত সুপারিশ করেছে। সরকারি সম্প্রচার সেবার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক ক্রীড়ার বড় বড় আসর বিনামূল্যে পৌঁছে দেওয়ার যে সরকারি অঙ্গীকার, এই উদ্যোগেরই তারই প্রতিফলন।

এই প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়ার পর, দেশব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমী বিটিভির পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের জমজমাট লড়াই ও এর সাথে সম্পর্কিত অন্যান্য বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ