সোমবার, ০৮ জুন ২০২৬
সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম
বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো রামিসা হত্যা: - দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির লাশ বাড়িতে, সাতক্ষীরায় শোকের মাতম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করল "এমটিবি ট্রেড এক্স": - যেকোনো সময় ও স্থানে স্মার্ট ট্রেডের আধুনিক সুবিধা আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু - পরিবারপ্রতি ক্ষতিপূরণ ৮০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
advertisement
খেলাধুলা

ভারতের কাছে হার:

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে সুযোগ ছিল সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের। কিন্তু স্বাগতিক ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে আফঈদা-ঋতুপর্ণাদের।

শনিবার (৬ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত।

এর আগে গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল টাইগ্রেসরা। ফাইনালে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। এর মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই আসরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। ১২ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তহুরা খাতুন। তবে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। ৩০ মিনিটে ভারতের আভিকা সিংহের হেড বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারকে পরাস্ত করলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর মনিশার একটি বিপজ্জনক শট দারুণ দক্ষতায় রুখে দেন মিলি। ৪১ মিনিটে তহুরা আরও একটি সুযোগ নষ্ট করেন।

পরের মিনিটেই (৪২ মিনিট) লিড নেয় ভারত। মধ্যমাঠ থেকে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে লফটেড শটে বাংলাদেশের গোলরক্ষক মিলিকে পরাস্ত করেন ভারতের পিয়ারি সাহা। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ৪৫ মিনিটে আনিকার দূরপাল্লার একটি শট ভারতীয় গোলরক্ষক দুর্দান্তভাবে রক্ষা করলেও, প্রথমার্ধের স্টপেজ টাইমে সমতায় ফেরে বাংলাদেশ। তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নেয় ভারত। ৪৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভেতর লাফিয়ে দারুণ এক হেড করেন ভারতের সানফিদা। বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে ব্লক করতে ব্যর্থ হন। গোলরক্ষক মিলি আক্তার ঝাঁপিয়ে পড়লেও বল সাইড পোস্টে লেগে জালে জড়ায় (২-১)।

পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের বাকিটা সময় নিজেদের পোস্ট সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। ভারতীয় ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণে এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। সেই সুযোগে ৮২ মিনিটে ব্যবধান ৩-১ করে ভারত। ডিফেন্ডার আফঈদা খন্দকার বল ক্লিয়ার করতে গেলে তা ভারতের এক ফরোয়ার্ডের পায়ে লেগে লিন্ডা কমের কাছে চলে যায়। লিন্ডার নেওয়া নিখুঁত শট জালে জড়ালে ভারতের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ