বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৭ মে) এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।    

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।  চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দু’দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হয়েছিল।

 

সর্বশেষ পাওয়া সংবাদ