বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাজিংয়ের এজিএমে ১০০% লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হোসেন আকতার, পরিচালক জনাব হোসেন মেহমুদ, পরিচালক জনাব হোসেন খালেদ, স্বাধীন পরিচালক জনাব নব গোপাল বণিক ও জনাব আবুল কাশেম, সিএফও জনাব কাজী মোসতাক আহম্মেদ এবং কোম্পানী সচিব জনাব তৌহিদুল ইসলাম সহ আরও অনেকে।

Anwar-Galvanizing-_-Anwar-.

এজিএমে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২১-২০২২ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১০০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ৮০ শতাংশ বোনাস।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সায়।

২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। আগের হিসাব বছরে যা ছিল ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ০৩ পয়সা। ৩০ জুন ২০২০-২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৩১ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৯ টাকা ৩৪ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ