বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

মুন্নু সিরামিকের শেয়ার বিক্রি করবে কর্পোরেট পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ২ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। এ কর্পোরেট পরিচালকের কাছে বর্তমানে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ার রয়েছে, যা থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ১৯৮৩ সালে শেয়ারবাজারে আসা মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর মধ্যে ৪৪ দশমিক শূন্য ৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৩১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১৫ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯৪ টাকা ২০ পয়সা থেকে ১৪৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫ পয়সায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ