বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

শরীয়াহ ভিত্তিক ক্যাপিটাল মার্কেট গড়তে কাউন্সিল গঠন

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক শরীয়াহ ভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে। কমিশনের ৮৪৮ তম সভায় সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল ২০২২ এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরীয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে কমিশনের শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য হিসেবে ৫ জন শরিয়াহ স্কলার ও ৪ জন এক্সপার্ট সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

এর আলোকে কমিশন শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল এর জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার সদস্য হলেন: ১. অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ; ২. মুফতি শহীদ রাহমানী; ৩. মুফতি ইউসুফ সুলতান সিএসএএ, সিআইএফই; ৪. মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি); ৫. মওলানা শাহ ওয়ালী উল্লাহ।

অন্যদিকে ৪ জন এক্সপার্ট সদস্য হলেন: ১. অধ্যাপক আবু তালেব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট ; ২. এ কে এম নুরুল ফজল বুলবুল- লিগাল এক্সপার্ট ; ৩. অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া এফসিএমএ-অ্যাকাউন্টিং এক্সপার্ট; ৪. মেজবাহ উদ্দিন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ- ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট।

উল্লেখ্য, শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরোও উৎসাহী হবে। ”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ