মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইন্দো বাংলা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, ১৭৭টির দর কমেছে, ১৭৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

 এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস  লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা  বা ৯.৪১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৬০ টাকা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস রোববার ইন্দো বাংলার সর্বশেষ দর ছিল ১৭ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ২০৯ বারে ৬৯ লাখ ৫ হাজার ৩৮২টি  শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৮.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৯৬৬ বারে ৫০ লাখ ৭৮ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। 

আগের দিন কোম্পানিটির দর বেড়েছিল  ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৪১৬ বারে ৩৬ লাখ ৮৪ হাজার ৮৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। 

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা বা ৬.৯০ শতাংশ। শেয়ারটি  সর্বশেষ ৩৭৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১৩২ বারে ২ লাখ ৪৭ হাজার ৬০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি লাখ ১৫ লাখ ১০ হাজার টাকা।

এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ  লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৬.২২  শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার  বারে ১০ লাখ ৭৮ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৭  লাখ  টাকা।

প্রগতি ইন্সুরেন্স  লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা  ৬০ পয়সা বা ৫.৩৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৪১ বারে ৪ লাখ ৫৫ হাজার ৯৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। 

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ৫.১৪ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৪.৭১ শতাংশ, আইসিএমএবি-২য় মিউচুয়াল ফান্ডের ৪.৫৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৫০ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ৪.৩৯ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ