মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd.
advertisement
শেয়ারবাজার

আনোয়ার গ্যালভানাজিংয়ের এজিএম ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামীকাল ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে যার মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

সর্বশেষ ৩০ জুন ২০২২ সালে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৮১ পয়সা । আগের বছর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছিল ১৩ টাকা ৩১ পয়সা

সর্বশেষ পাওয়া সংবাদ