বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

ক্রিস্টাল ইন্স্যুরেন্স বিনিয়োগ বাড়াবে

পুঁজিবাজার ডেস্ক: ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকানার অর্ধেক নিজেদের দখলে নিতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্টে আরো ৩ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর্ষদ। এ বিনিয়োগ করা হলে কোম্পানিটিতে ক্রিস্টাল ইন্সুরেন্সের মোট বিনিয়োগ দাঁড়াবে ৫ কোটি টাকা। যা কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৪ পয়সা। আর আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮০ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৯৮ পয়সা।

সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ