বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৫৯ হাজার ৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ২৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সোনালী পেপার ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিককের ১ কোটি ৯৯ লাখ, বিএটিবিসি ১ কোটি ১২ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২০ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ২ কোটি ৩৯ লাখ, জেএমআই হসপিটাল ১ কোটি ২৮ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৫৪ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৩২ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১১ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ