বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

কোহিনুর কেমিক্যালের বোনাস বিওতে পাঠিয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১২ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইফাদ অটোজের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ আলোচ্য বছরে কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস এবং ২০ শতাংশ নগদ । এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৫৪ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ শেষে কোম্পানিটির নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়ায় ৫৮ টাকা ৪৯ পয়সায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ