শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

মালেক স্পিনিংয়ে পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসির স্বতন্ত্র পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ড. সুলতান হাফিজ রহমান কোম্পানির ৪৮ হাজার ৪০০টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

তিনি গত ৩০ জানুয়ারি প্রচারিত ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

এছাড়া পর্যবেক্ষণে দেখা যায়, মালেক স্পিনিংয়ের মোট শেয়ারের পরিমান ১৯ কোটি ৩৬ লাখ। যার মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৭.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪১.৬৬ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ