মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

‘ব্রিটিশ আমেরিকার’ পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ৫ ফেব্রুয়ারী সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩.১১ টাকা যা ২০২২ সালে ছিল ৩৩.১০ টাকা, ২০২১ সালে ছিল ২৭.৭২ টাকা, ২০২০ সালে ছিল ৬০.৪৮ টাকা, ২০১৯ সালে ছিল ৫১.৩৭ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৯৯.৩৩ টাকা যা ২০২২ সালে ছিল ৭৬.২৭ টাকা, ২০২১ সালে ছিল ৬৮.১৩ টাকা, ২০২০ সালে ছিল ১৮৮.৮৯ টাকা, ২০১৯ সালে ছিল ১৯৮.৮৫ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ