শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০২টি কোম্পানির ১২ কোটি ৪৮ লক্ষ ৫৩ হাজার ৫২০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৪২৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩.৬৪ পয়েন্ট কমে ৫১২৬.৪২ ডিএস-৩০ মূল্য সূচক ২.১৭ পয়েন্ট বেড়ে ১৮৯৬.৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৬৯ পয়েন্ট কমে ১১৪৫.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫২টর এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাব., ড্রাগন সোয়েটার, ডোমিনেজ স্টিল, মালেক স্পিনিং, খুলনা প্রিন্টিং ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, ইউনাইটেড ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, বিডি অটোকারস, শার্প ইন্ডাস্ট্রিজ, এইচ আর টেক্সটাইল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এডিএন টেলিকম, বে-লিজিং, সেন্ট্রাল ফার্মা, লিব্রা ইনফিউশন, মিথুন নিটিং, সিঙ্গার বিডি, বিডি থাই ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল ও ইসলামি ব্যাংক বাংলাদেশ।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬২২২০৪৬২৬৭৬২.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ