শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

প্রথমার্ধে আয় বেড়েছে পদ্মা অয়েলের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৫৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা যা আগের হিসাব বছরে একই সময় ছিল ৭ টাকা ২৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ২৫৬ টাকা ৯৫ পয়সা যা ৩০ জুন ২০২৪ সালে ছিল ২৩১ টাকা ৫৬ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১.৫৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৫.৫৮ টাকা, ২০২২ সালে ছিল ২৪.৪৭ টাকা, ২০২১ সালে ছিল ২৩.২৭ টাকা ও ২০২০ সালে ছিল ২৭.৭৯ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৩১.৫৬ টাকা যা ২০২৩ সালে ছিল ২০৩.৪৬ টাকা, ২০২২ সালে ছিল ১৮০.৩৮ টাকা, ২০২১ সালে ছিল ১৬৮.৪১ টাকা ও ২০২০ সালে ছিল ১৫৭.৬৪ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ