শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

লভ্যাংশ বিতরণ করেছে ইনডেক্স আগ্রো

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

এছাড়া, গত ৩ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ,২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.২২ টাকা, ২০২২ সালে ছিল ৫.০৯ টাকা, ২০২১ সালে ছিল ৫.৬৩ টাকা ও ২০২০ সালে ছিল ৬.৭৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৮২.১৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৭৭ টাকা, ২০২২ সালে ছিল ৬২.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ৫৮.২৭ টাকা ও ২০২০ সালে ছিল ৫১.৮১ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ