শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সোনালী পেপারের লভ্যাংশ বিতরণ সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানিয়েছে যে তারা ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য উক্ত লভ্যাংশ বিইএফটিএন মাধ্যমে পাঠিয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ৪০ শতাংশ নগদ, ২০২৩ সালে ৪০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪০ শতাংশ নগদ, ২০২১ সালে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.৭৪ টাকা, ২০২২ সালে ছিল ৬.০৩ টাকা, ২০২১ সালে ছিল ৪.৮৯ টাকা ও ২০২০ সালে ছিল ১.৬১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৬৪.৭৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১৬৪.৯৪ টাকা, ২০২২ সালে ছিল ২৪১.৩০ টাকা, ২০২১ সালে ছিল ২৮৪.৩৩ টাকা ও ২০২০ সালে ছিল ৩০৭.৮৮ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ