শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

পুঁজিবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৬৮ শতাংশ এবং শেয়ারের সমাপনি দর ছিল ১০৪ টাকা ৪০ পয়সা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৩ শতাংশ এবং শেয়ারের সমাপনি দর ছিল ৩৭৬ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৫ শতাংশ এবং শেয়ারের সমাপনি দর ছিল ২৭ টাকা ৫০ পয়সা।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম লিমিটেড ১০ কোটি ২১ লাখ টাকা, খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ কোটি ১৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৯ কোটি ৮২ লাখ টাকা, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড ৯ কোটি ৭৬ লাখ টাকা, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ৮ কোটি ৪৩ লাখ টাকা, আফতাব অটোমোবাইলস লিমিটেড ৮ কোটি টাকা এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ কোটি ৯৬ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ