শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

তাল্লু স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিংয় মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দিত্বীয় প্রান্তিকের (‘অক্টোবর-ডিসেম্বর’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -২.৭০ টাকা যা ২০২৩ সালে ছিল -২.৯০ টাকা, ২০২২ সালে ছিল -৩.০২ টাকা, ২০২১ সালে ছিল -৩.২১ টাকা ও ২০২০ সালে ছিল -১.১৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৬.১৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.৮৩ টাকা, ২০২২ সালে ছিল ২১.৭৩ টাকা, ২০২১ সালে ছিল ২৪.৭৫ টাকা ও ২০২০ সালে ছিল ১১.৯৭ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৫ সালে ১০ শতাংশ স্টক, ২০১৩ সালে ১৫ শতাংশ স্টক, ২০১২ সালে ১০ শতাংশ স্টক, ২০১১ সালে ১৫ শতাংশ স্টক ও ২০১০ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০১৬-২০২৪ সাল পর্যন্ত কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ