শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ১৬ কোটি ৯০ লক্ষ ৬২ হাজার ৭২৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪০৬ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৩৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৩৫ পয়েন্ট কমে ৫১৪২.৫২ ডিএস-৩০ মূল্য
সূচক ৬.১১ পয়েন্ট কমে ১৮৯৮.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০২ পয়েন্ট কমে ১১৫৭.৩২
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে
৬৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: মুন্নু ফেব্রিকস, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব,
ওরিয়ন ইনফিউশন, বিএসসি, আফতাব অটোমোবাইলস, ফু- ওয়াং সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, তওফিকা ফুড ও ফু-ওয়াং ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, শাইন পুকুর সিরামিকস, ট্রাস্ট
ইসলামি লাইফ ইন্সুঃ, টেকনো ড্রাগ, ইভেন্স টেক্সটাইল, সিলভা ফার্মা, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাঃ ও কাট্টালি টেক্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনালি লাইফ ইন্সুঃ, সী পার্ল, খান ব্রাদার্স পিপি, প্রাইম ইন্সুঃ, হামি
ইন্ডাঃ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি. ফা., সিটি জেনারেল ইন্সুঃ,
মুন্নু ফেব্রিকস ও এইচআর টেক্স।

সর্বশেষ পাওয়া সংবাদ