মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

শেয়ার কিনবেন ইবনে সিনার মনোনীত পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মনোনীত পরিচালক এ. কে. এম. সদরুল ইসলাম ৫১৫ টি শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই এমডি।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৮৯ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার। রিজার্ভে রয়েছে ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৪.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৯.৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৫.৮৩ শতাংশ শেয়ার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ