শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

শেয়ার ক্রয়ের ঘোষণা দিল এসিআই লিমিটেডের এমডি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ৬ লাখ শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই এমডি।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি মূলধন নিয়ে ১৯৭৬ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৬৯ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৬.২৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৪১.৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২২.১১ শতাংশ শেয়ার।

সর্বশেষ পাওয়া সংবাদ