বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৭ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ২৬২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৫৮ লক্ষ ৮৬ হাজার ৫৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.০৬ পয়েন্ট কমে ৫১৯০.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৮৮ পয়েন্ট কমে ১৯২২.৭৫ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭০ পয়েন্ট কমে ১১৫৮.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ফাইন ফুডস, রবি অজিহাটা, ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাব্রোটোরিজ, পূবালী ব্যাংক, অরিয়ন ইনফিউশন, বিএসসি ও ফারইস্ট নিটিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়েটার, জাহিন স্পিনিং, এসবিএসি ব্যাংক, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা., ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, এডিএন টেলিকম, সিওভিপিআরএল ও হামিদ ফেব্রিকস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফাইন ফুডস, আনলিমা ইয়ার্ন, জেনারেশন নেক্সট, মুন্নু সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, উসমানিয়া গ্লাস, বীকন ফার্মা, পূবালী ব্যাংক, মনোস্পুলপেপার ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৯৬৯৪৬৩১৮৬৯৪.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ