শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ফাইন ফুডসের সর্বোচ্চ দর পতন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডর শেয়ারদর  মঙ্গলবার (০৭ জানুয়ারি)   আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৯ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১৬৪টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ফাইন ফুডস লিমিটেডর।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অনলিমায়ার ডায়িং লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ। আর ৫ দশমিক ২৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, উসমানীয়া গ্লাস সীট ফ্যাক্টোরি লিমেটেড, বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সর্বশেষ পাওয়া সংবাদ