শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো বিডিকম অনলাইন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এ্যানার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা গেছে, বিডিকম অনলাইন লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

জিকিউ বলপেন ইন্ডস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড।

এ্যানার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ