শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

লুব-রেফের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকরীরা কোম্পানিটির নাম লুব-রেফ লিমিটেড’ এর পরিবর্তে‘ লুব-রেফ পিএলসি’ করার অনুমোদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা যা ২০২২ সালে ছিল ২.১৩ টাকা, ২০২১ সালে ছিল ৩.৪১ টাকা, ২০২০ সালে ছিল ২.৫৬ টাকা ও ২০১৯ সালে ছিল ২.০৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনভি) হয়েছে ২০২৩ সালে ৩৮.৮৬ টাকা, ২০২২ সালে ছিল ৩৭.৯৫ টাকা, ২০২১ সালে ছিল ৩৬.৪৫ টাকা, ২০২০ সালে ছিল ৩৪.৫০ টাকা ও ২০১৯ সালে ছিল ৩১.৯৩ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০২০ ও ২০১৯ সালে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি, ৩০ নভেম্বর ২০২৪ তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৫.৬৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.১২ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৫.১০ শতাংশ শেয়ার।

গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১১ টাকা থেকে ৩৫.১০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৩.৫০ টাকা। আজকের ওপেনিং ছিল ১৩.৩০ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ