বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

জাহিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয় পিএলসির ক্রেডিট রটিংসম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জাহিন স্পিনিংয় পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ‘ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড’। জাহিন স্পিনিংয় পিএলসির দীর্ঘমেয়এদ ‘বিবি+’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৪’।

৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .১৩ টাকা যা ২০২২ সালে ছিল -১.২৮ টাকা, ২০২১ সালে ছিল -২.৫২ টাকা, ২০২০ সালে ছিল -৩.৩৯ টাকা ও ২০১৯ সালে ছিল .৬৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৫.১০ টাকা যা ২০২২ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২১ সালে ছিল ৬.২৫ টাকা, ২০২০ সালে ছিল ৮.৭৮ টাকা ও ২০১৯ সালে ছিল ১২.৮১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে .২৫ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫ শতাংশ স্টক, ২০১৮ সালে ১০ শতাংশ স্টক, ২০১৭ সালে ১৫ শতাংশ স্টক ও ২০১৬ সালে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য ২০২০-২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ