শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের শেয়ারদর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগের কার্যদিবসের তুলনায়  ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৫০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বেড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এনভয় টেক্সটাইলসের আর ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ৫৫ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৭৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩ দশমিক ৪১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৩ দশমিক ৩১ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ