শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

ফু ওয়াং সিরামিকের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রটিংসম্পন্ন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড। ফু ওয়াং সিরামিক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .২৬ টাকা যা ২০২২ সালে ছিল .২৩ টাকা, ২০২১ সালে ছিল .৩৪ টাকা, ২০২০ সালে ছিল .৪৭ টাকা ও ২০১৯ সালে ছিল .৫৯ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১১.৯১ টাকা যা ২০২২ সালে ছিল ১১.৭৮ টাকা, ২০২১ সালে ছিল ১১.৭০ টাকা, ২০২০ সালে ছিল ১১.৫০ টাকা ও ২০১৯ সালে ছিল ১১.১৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২ শতাংশ নগদ, ২০২২ সালে ২ শতাংশ নগদ, ২০২১ সালে ২ শতাংশ নগদ, ২০২০ সালে ১.৪০ শতাংশ নগদ ও ২০১৯ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ