শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
শেয়ারবাজার

এইচ আর টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। বলা হয়েছে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -১৯.৬৭ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪৩ টাকায়।

আগামী ১৯ মার্চ, ২০২৫ হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ( এজিএম) অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি, ২০২৫।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সাালে নগদ ৫ শতাংশ, ২০২২ সালে নগদ ৫ শতাংশ ও ১০ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে, ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ