বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

আর্গন ডেমিন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেমিন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আর্গন ডেমিন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড। আর্গন ডেমিন্স লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়,২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৬৮ টাকা যা ২০২২ সালে ছিল .৫২ টাকা, ২০২১ সালে ছিল .৭১ টাকা, ২০২০ সালে ছিল ১.৫৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৩.০৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২৪.১৩ টাকা যা ২০২২ সালে ছিল ২৪.৪৪ টাকা, ২০২১ সালে ছিল ২৬.১৫ টাকা, ২০২০ সালে ছিল ২৭.২১ টাকা ও ২০১৯ সালে ছিল ২৭.৯৩ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায় , বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ