বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে টিটো-সাতরং অ্যাগ্রোকে ২৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে মো. লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রো ফিসারিজকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। এই কারসাজিতে টিটো তার স্ত্রী শাম্মী নেওয়াজকেও ব্যবহার করেছেন। যিনি সাতরং অ্যাগ্রোর সঙ্গেও জড়িত।

দেখা গেছে, কারসাজিতে লুতফুল গনি টিটো নিজে এবং তার সম্পৃক্ত সাতরং অ্যাগ্রো ও তার স্ত্রীর বিও হিসাবের মাধ্যমে কারসাজি করেছেন। ডিএসই ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়কালীন তদন্তে দেখতে পায়, টিটো, তার স্ত্রী ও সাতরং অ্যাগ্রো ১ কোটি ১ লাখ টাকার রিয়েলাইজড ও ৮৭ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফা করে।

এভাবে মুনাফা করতে গিয়ে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে টিটো চক্রটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)ভি) ভঙ্গ করেছে। এ বিষয়ে গত বছরের ৫ জুন কারন দর্শাতে টিটো ও সাতরং অ্যাগ্রোকে শুনানিতে তলব করা হয়।

তবে কমিশনের কাছে তাদের ব্যাখ্যা বিবেচনাযোগ্য হয়নি। এই পরিস্থিতিতে পুঁজিবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রোকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন টিটোকে ১৫ লাখ টাকা ও সাতরং অ্যাগ্রোকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ