বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

আজ ৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বোর্ড সভা আজ (২০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম এবং প্রাইম ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের বিকাল সাড়ে ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল বিকাল ৫টায়, আইডিএলসি ফাইন্যান্সের বিকাল ২.৩০টায়, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, প্রাইম ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৪টায় এবং লাভেলো আইসক্রিমের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আর আইডিএলসি ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ