পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি সার্ভেইল্যান্স এনটিটি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক বা দৃষ্টিভঙ্গি ‘ডেভেলপিং’ নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।