মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে,৯৮টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকার।

ওরিয়ন ফার্মা ২৮ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর বসুন্ধরা পেপার মিলস ২৩ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পাল বীচ, ওরিয়ন ইনফিউশন এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ