মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

দরপতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা বা ৪.৯০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ১২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৫ বারে ৬ লাখ ৮৪ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৬ লাখ টাকা।

পপুলার লাইফ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ২.৭১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ২.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাটা সু, হামিদ ফেব্রিক্স ও ইস্টার্ণ লুব্রিন্টেস লিমিটেড।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ