সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

ইফাদ অটোসের বন্ড ইস্যু করার জন্য বিএসইসি সম্মতি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের নন-কনভার্টেবল কুপন-বিয়ারিং বন্ড ইস্যু করার জন্য (বিএসইসি) সম্মতি দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় বলা হয়েছে, ইফাদ অটোস এর প্রস্তাবিত ৫ বছর মেয়াদী ৩০০ কোটি টাকার অ-পরিবর্তনযোগ্য, সুরক্ষিত, সম্পূর্ণরূপে খালাসযোগ্য, ফ্লোটিং রেট কুপন-বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর জন্য শর্তসাপেক্ষে সম্মতি প্রদান করেছে, যার সর্বনিম্ন কুপন হার ৬% এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১.০০ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইফাদ অটোস তাদের সহযোগী কোম্পানী ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড এ ইক্যুইটি বিনিয়োগ করবে এবং নিজস্ব চলতি মূলধনে বিনিয়োগ করবে। (ইসি) সিকিউরিটিজ লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও, শর্তানুযায়ী বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ অন্তর্ভুক্ত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ