সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
advertisement
শেয়ারবাজার

শেয়ার কেনার ঘোষণা দিলেন এপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৩৮ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ শেয়ার কেনার ঘোষণা দেন। বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার কিনবেন।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৭৫০। এর মধ্যে ৩২ দশমিক ২১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ২১ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪৬ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫৮ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫৪ টাকা ৫০ পয়সা থেকে ৩৯৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-আগস্ট) এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫১ টাকা ১২ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ